দুই বোনের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে আহত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধ মায়ের। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দুই বোনের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে আহত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধ মায়ের।


আলোকিত বার্তা:গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই বোনের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে আহত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধ মায়ের।বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বড়দুলালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম জরিনা বেগম।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (০১ জুন) রাত সাড়ে দশটার দিকে পুলিশ একজনকে আটক করেছে।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার বাড়ির গাছের আম পাড়াকে কেন্দ্র করে ওই গ্রামের সাহেব আলী বেপারীর বড় মেয়ে ফাতেমা বেগমের সাথে পঞ্চম মেয়ে লাইজু বেগমের ঝগড়া হয় সোমবার সন্ধ্যায়।

দুই মেয়ের ঝগড়া থামাতে এগিয়ে যান তাদের বৃদ্ধা মা জরিনা বেগম। একপর্যায়ে বড় মেয়ে ফাতেমা বেগমের ছেলে বাচ্চু বেপারী (২২) ঘটনাস্থলে যায়। ঝগড়ার এক পর্যায়ে জরিনা বেগমকে ধাক্কা দেওয়া হলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে মারা যান। স্বজনদের দাবি ফাতেমার ছেলেই তার নানীকে ধাক্কাটি দেয়।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পঞ্চম মেয়ে লাইজু বেগমকে আটক করা হয়েছে। তবে বড় মেয়ে ও তার ছেলে পলাতক রয়েছে।

Top