ঢাকাগামী লঞ্চ একঘণ্টা আগে ঘাট ছাড়লো - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঢাকাগামী লঞ্চ একঘণ্টা আগে ঘাট ছাড়লো


আলোকিত বার্তা:যাত্রীচাপ সামাল দিতে না পেরে স্বাস্থ্যঝুঁকি এড়াতে দ্বিতীয় দিনেও নির্ধারিত সময়ের একঘণ্টা আগে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চগুলোকে ঘাট ত্যাগ করতে বাধ্য করা হয়। পাশাপাশি কিছু যাত্রীকে ফেরতও পাঠানো হয়।সোমবার(০১ জুন)রাতে বরিশাল নদী বন্দরে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি নিশ্চিত কল্পে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।জানা যায়,স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকার কর্তৃক গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমোদন প্রদানের পর সোমবার(০১ জুন)বিকেল থেকেই বরিশাল থেকে বরিশাল নদী বন্দরে ঢাকামুখী মানুষের ঢল নামে।এদিকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলো যাত্রী তুলছে কিনা এবং লঞ্চঘাটে কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে তা মনিটরিং করার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউর রহমান বিকেল থেকেই ঘটে অবস্থান নেন।

এসময় তিনি এবং বিআইডব্লিউটি-এর যুগ্ম পরিচালক ও নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রতিটি লঞ্চের সামনে-ডেকের অভ্যন্তরে সচেতনামূলক মাইকিং করেন।একপর্যায়ে উপচে পড়া ভিড়ের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে লঞ্চের ডেকে যাত্রী তোলা বন্ধ করে দিয়ে নির্ধারিত সময়ের প্রায় একঘণ্টা আগেই লঞ্চগুলোকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়।বরিশাল নদী বন্দর থেকে সোমবার ঢাকার উদ্দেশ্যে ৬টি লঞ্চ ছেড়ে যায়।

Top