তালতলীতে জমি জমার বিরোধ সংঘর্ষে আহত-১৩ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তালতলীতে জমি জমার বিরোধ সংঘর্ষে আহত-১৩


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃতালতলী উপজেলার মৌরভী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছে। বুধবার মধ্যরাতে নিশানবাড়িয়া ইউনিয়নে মৌরভী গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, মৌরভী এলাকার জাহাঙ্গীর জোমাদ্দারের সঙ্গে একই এলাকার মো: খলিল মুন্সী গংদের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার মধ্যরাতে বিরোধপূর্ণ ওই জমিতে একটি ঘর তুলে জাহাঙ্গীর জোমাদ্দার ও তার লোকজন। খবর পেয়ে খলিল মুন্সী জমিতে ঘর তুলতে বাদা দিতে এলে জাহাঙ্গীরের লোক জন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে। এ সময় উভয় পক্ষের মধ্য ধাওয়া পাল্টাধাওয়া ঘটনা ঘটে। এতে জাকিয়া(১৮), কামাল মূন্সী(৪০), মো: রাসেল(৩০), শাহীনুর(৪০), ফারুক জোমাদ্দার(৫০), মহিবুল্লাহ্ জোমাদ্দার(৩০), নিজাম জোমাদ্দার(৩০), আব্দুল হাই(৫৫), শীমুল (৩৫)সহ উভয় পক্ষে ১৩জন আহত হয়েছে।এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে শান্তি-শৃঙ্খলার রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top