তালতলীতে মাক্স না থাকা লোকজনকে সচেতন করছেন এসিল্যান্ড। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তালতলীতে মাক্স না থাকা লোকজনকে সচেতন করছেন এসিল্যান্ড।


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে শনিবার সকাল ১০টায় করোনা আক্রান্তের বাড়ি লকডাউন এবং শহরের প্রধান সড়কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন এসিল্যান্ড মোঃ সেলিম মিয়া। তালতলী বাজারের বিভিন্ন দোকানপাট ঘুরে যাদের মুখে মাক্স নেই তাদেরকে সতর্ক করেন। পরবর্তীতে মাক্স ছাড়া যদি কাউকে পাওয়া যায় তাহলে জরিমানা করা হবে।এদিকে তালতলীতে নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় সে বাড়ি সহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

এ বিষয়ে মোঃ সেলিম মিয়া জানান,তালতলীতে প্রথম করোনা রোগী ধরা পড়ায় সে বাড়িসহ আশেপাশে কয়েকটি বাডি লকডাউন করা হয়েছে।ওই বাড়িতে লাল নিশান টাঙানো হয়েছে যাতে ওই বাড়ি থেকে কোনো লোকজন বের হতে না পারে এবং বাহিরের কোন লোকজন ওই বাড়িতে প্রবেশ করতে না পারে। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসন সব রকমের সহযোগীতা করবে।

Top