তাহিরপুরে নিরীহ পরিবারের উপড় হামলা রাজ্জাক সহ ৯ জনের বিরুদ্ধে মামলা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তাহিরপুরে নিরীহ পরিবারের উপড় হামলা রাজ্জাক সহ ৯ জনের বিরুদ্ধে মামলা


সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিরীহ এক পরিবারের  স্বামী-স্ত্রী ওকন্যাসহ ৭ জনের উপর  হামলা করে উল্টো ঐ নিরীহ পরিবারকে ফাঁসাতে মিথ্যা ওবানোয়াট ভিত্তিহীনসংবাদ প্রকাশ করছে পল্লী চিকিৎসক এম.এ রাজ্জাক স্বাধীন । "তাহিরপুরে মাদক নিয়ে সংবাদপ্রকাশের জেরে সাংবাদিককে প্রাণে হত্যার চেষ্টা"এমন শিরোনামে গুজব সৃষ্টি করে প্রকাশিতসংবাদের  নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশু আলম,সাদ্দাম হোসাইনসহ স্থানীয়এলাকাবাসী।ভুক্তভোগী সাদ্দাম হোসাইন বলেন-তাহিরপুর উপজেলার বালিয়াঘাট (বাদারঘর) নিবাসীকবিরাজ আব্দুর রশিদের পুত্র পল্লী চিকিৎসক এম.এ রাজ্জাক এলাকায় পল্লী চিকিৎসকসহবিভিন্ন ভূয়া পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ সীমান্তের সকল ধরনের অবৈধ কাজকর্ম করে আসছে।রাজ্জাকসহ তার সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। হয়েছেএকাধিক মামলাও। কিন্তু বার বার রাজ্জাক ক্ষমতার অপব্যবহার করে ও তার লাঠিয়াল বাহিনী দিয়েনিরীহ মানুষকে হয়রানী করে আসছে। তার অপকর্মে সহযোগী না হয়ে প্রতিবাদ করায় রাজ্জাক দীর্ঘদিন ধরেই নানান ভাবে হয়রানী করেছে আমিসহ এলাকার নিরীহ মানুষজনকে। 

উল্লেখ্য-থানা ও আদালত সূত্রে জানাযায়-বালিয়াঘাট গ্রামের গৃহবধু নাজমা বেগম চাঁদা না দেওয়ায়আব্দুর রাজ্জাক তার বাহিনী নিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করাসহ শারীরিক নির্যাতন করার ঘটনায়নাজমা বেগম বাদী হয়ে গত ০৮.০৫.২০১১ইং আদালতে আব্দুর রাজ্জাক,তার ভাই আব্দুল কদ্দুসসহমোট ১৬জনের বিরুদ্ধে দঃবিঃআইনের-৪৪৮/৩৮৫/৩৮০/ ৪২০/৪২৭/৩২৩/ ৩৫৪/৩৪ধারায় মামলাদায়ের করেন। এছাড়া আব্দুর রাজ্জাক ও তার ভাই আব্দুল কদ্দুসগং ভারত থেকে কয়লা ওমাদকদ্রব্য পাচাঁর করে নৌকা বোঝাই করার সময় নৌকা ও অবৈধ মালামালসহ আব্দুল কুদ্দুসকেবিজিবি গ্রেফতার করে এবং বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার আক্তারুজ্জামান বাদী হয়ে আব্দুররাজ্জাক,তার ভাই আব্দুল কদ্দুসগংদের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা নং-৯,তারিখ-১৭.০৯.০৭ইং(জিআর-৭২/০৭ইং)দায়ের করেন। এই মামলায় আব্দুর রাজ্জাক ৯মাস যাবত পলাতক ছিল
এবং তার ভাই আব্দুল কুদ্দুসকে ৬ বছরের কারাদন্ড দেয় নিন্ম আদালত। পরে হাইকোর্ট থেকে দুজনজামিন নেয়। বর্তমানে আদালতে মামলা নং-৬/২০০৮ইং হিসেবে চলমানরয়েছে। বাড়িঘর ভাংচুর,লুটপাট, টাকা ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের একাধিক মামলাও রয়েছে।বিশু আলম বলেন-আমি কোন মাদক ব্যবসায়ী নই,আমি মাদক সেবনও করিনা,আমাকে নিয়ে অতীতেকোন প্রকার সংবাদ প্রকাশ হয়নি। আমি একজন মোটরসাইকেল চালক।আমাকে ও আমার ভাইদেরনামে কয়েকটি অনলাইন পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে সে ।

তিনি আরো বলেন-পল্লী চিকিৎসক রাজ্জাকের উপর কেউ হামলা করেনি,বরং তুচ্ছ বিষয় নিয়ে রাজ্জাকই তার আত্মীয়স্বজন নিয়ে একটি নিরীহ পরিবারের উপর হামলা করে ঐ পরিবারের বৃদ্ধ মহিলা ও মহিলার দুইমেয়েসহ ৫ জনকে গুরুতর আহত করেছে। রাজ্জাক ও তার ভাই ভাতিজাদের হামলায় গুরুতর আহতরাএখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যইমিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করারঅপচেষ্টায় লিপ্ত রয়েছে। এলাকার মাতব্বর আমির আলী বলেন-আমার ৫০ বছর বয়সে এখন পর্যন্ত

শুনিনি বিশু আলম বা তার আত্মীয় স্বজন মাদক ব্যবসা করে।সত্য কথা বলতে নিউজ টি সম্পূর্ণমিথ্যা ও বানোয়াট,আসল ঘটনা হলো রাজ্জাক এর ৪ ভাতিজা মিলে শাহ আলমের বসত ঘরের দরজারসামনে ঈদুল ফিতরের আনন্দ উৎসব উপলক্ষে ভারতীয় আতশবাজি দ্বারা আতশবাজি ফোটাচ্ছিলো।ঘটনার দিন ও সময়ে একটি আতশবাজী ফুটিয়ে ঐ ফুটানো আতশবাজীটি প্রতিবেশী শাহ আলমেরবসতঘরে নিক্ষেপ করে। শাহ আলম ঐ আতশবাজি ফোটাতে নিষেধ করেছিলো বলেই পল্লী চিকিৎসকরাজ্জাক ও তার ভাই-ভাতিজা একত্র হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নিরীহ শাহ আলমের বাড়িতেহামলা চালায়। এই হামলায় শাহ আলমের পরিবারের ৫ জন সদস্যসহ তৃতীয় পক্ষেরও ২ জন আহতহয়েছে। পল্লী চিকিৎসক রাজ্জাক প্রথমে ঐ পরিবারের উপর হামলা করে,২য় দফায় ঘটনাকেভিন্নখাতে প্রবাহিত করতে গুজব ও কাল্পনিক ঘটনা সাজিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা সংবাদ প্রকাশকরেছে তৃতীয় দফায় হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর জখমী শাহ আলম এর স্ত্রী রোহেনা আক্তারকেছাড়পত্র দিয়ে বাড়ীতে প্রেরণের জন্য ডাক্তারকে তদবীর করছে । এ ঘটনায় ২৭মে পল্লী চিকিৎসক রাজ্জাকসহ ৯ জনকে আসামী করে তাহিরপুর থানায় মামলারঅভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগটি দায়ের করেছেন বালিয়াঘাট (বাদারঘর) নিবাসী মোঃ শাহআলম এর পুত্র মোঃ ডালিম। অভিযোগে আব্দুর রাজ্জাক ও তার ৫ ভাই যথাক্রমে নুরু মিয়া,জজ মিয়া,খোকন মিয়া,আব্দুল কদ্দুছ ,শহীদ মিয়া, ভাতিজা সুজন সোহাগ ও জয়, এ ৯ জনের নাম উল্লেখসহঅজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করা হয়েছে। তাহিরপুর থানার সাংবাদিকেরা বলেন,এম.এরাজ্জাক স্বাধীন উন্মুক্ত স্কুলসহ অধ্যয়নরত স্কুল থেকে মোট ৩ বার এসএসসি পরীক্ষা দিয়েওপাশ করতে পারেনি। তারপরও সে যখন পল্লী চিকিৎসক ও সংবাদ মাধ্যমের লোক বলে পরিচয় দেয়তখন আমরা নিন্দিত ও লজ্জিত না হয়ে পারিনা। জানতে চাইলে তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুররহমান বলেন, একটি নিরীহ পরিবারের উপর হামলা করে হামলাকারীরা ঐ পরিবারের বিরুদ্ধে গুজবরটিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা সংবাদ প্রকাশ করে এরকম ঘটনা আমি এই প্রথম দেখেছি। যারা এগুলোকরেছেন তাদের উচিত ছিল ঘটনাটির ব্যাপারে থানা পুলিশের মতামত নেয়া। তিনি বলেন,ঐ ঘটনায় জখমীরোহেনা আক্তার এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের পক্ষে তার ছেলে বাদী হয়ে থানায়লিখিত অভিযোগ দিয়েছেন। এসআই শংকর রায় অভিযোগটি তদন্ত করছেন। আমরা তদন্তের পরঅবশ্যই মামলাটি এফআইআরক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Top