বরগুনার তালতলীতে স্বাস্থ্য কর্মী করোনা শনাক্ত,বাড়ি লকডাউন ও ৬ জনের নমুনা সংগ্রহ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরগুনার তালতলীতে স্বাস্থ্য কর্মী করোনা শনাক্ত,বাড়ি লকডাউন ও ৬ জনের নমুনা সংগ্রহ


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে সর্বপ্রথম স্বাস্থ্য কর্মীর করোনাশনাক্ত হওয়ায় তিনটি বাড়ি লকডাউন ও ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।আজ শনিবার (৩০মে) সকালে টিএন্ডটি রোডের কালিবাড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম মিঞা ও থানার কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো.কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে ওই বাড়িসহ আশপাশের দুইটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।

জানা গেছে,ওই স্বাস্থ্য কর্মী তালতলী হাসপাতালে স্টাফ নার্স(সেবিকা) হিসেবে কর্মরত আছে। ঐ সেবিকার করোনা উপসর্গ দেখা দিলে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাঁর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর পরীক্ষাগারে পাঠায়।গত শুক্রবার রাত ১০টার সময় নমুনা প্রতিবেদন আসে সেবিকা করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েউপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম মিঞাবলেন,ওই স্বাস্থ্য কর্মী করোনা শনাক্ত হওয়ায় তিনটি বাড়ি লকডাউন ও ছয় জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।বাড়ির সকলকে ১৪দিন হোম কোয়ান্টাইনে থাকার নির্দেশ দেন।এবং তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে।

Top