দুই মাসের বেশি সময় পর গণপরিবহন ও লঞ্চ সীমিত পরিসরে চলাচল শুরু। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দুই মাসের বেশি সময় পর গণপরিবহন ও লঞ্চ সীমিত পরিসরে চলাচল শুরু।


আলোকিত বার্তা:দুই মাসের বেশি সময় পর আজ থেকে গণপরিবহন ও লঞ্চ সীমিত পরিসরে চলাচল করার নির্দেশনার পর বরিশালে তা মেরামত ও ধোয়া-মোছার কাজ শুরু হয়েছে।রবিবার (৩১মে) বরিশাল নদী-বন্দর ও কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা যায়।জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, দুই মাসের বেশি সময় পর বাস চলাচল করবে আগামী ১ জুন থেকে। তাই গাড়িগুলো মেরামত করা হচ্ছে। তাছাড়া সিটগুলোরও কাজ করা হচ্ছে। ফিট না করে তো গাড়ি সড়কে নামানো সম্ভব না। তাই দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানার বিষয়টিও আমরা নজর রাখবো।

..এদিকে সুন্দরবন লঞ্চের মালিক ও কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন,দীর্ঘদিন পর লঞ্চ চালনা করার প্রস্তুতি হিসেবে লঞ্চগুলো ধোয়া-মোছার কাজ চলছে। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ যাতে চালাতে পারি সেদিকেই আমরা বেশি জোর দিচ্ছি।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন,আগামী রোববার (৩১ মে) বরিশাল নদী-বন্দর থেকে ঢাকাগামী দূরপাল্লার বিলাসবহুল ও অভ্যন্তরীণ লঞ্চগুলো যাত্রী নিয়ে আগের মতো পন্টুন ছাড়বে। সেক্ষেত্রে প্রতিটি যাত্রীকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া প্রতিটি লঞ্চে জীবণুনাশক স্প্রে ব্যবহার করার পাশাপাশি লঞ্চগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Top