শিশু সোনিয়া হত্যার দোষিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শিশু সোনিয়া হত্যার দোষিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।


আলোকিত বার্তা:বরিশাল সদর উপজেলার উত্তর সারসী গ্রামে শিশু সোনিয়া হত্যার দোষিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।শুক্রবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সারসী গ্রামে মানববন্ধন হয়।মানববন্ধনে বক্তারা বলেন,সোনিয়াকে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি পুলিশের হাতে আটক হওয়া শান্ত নামের কিশোরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিও জানিয়েছেন তারা।

মৃত সোনিয়ার মামা আব্দুল হাকিম জানান,আটক হওয়া শান্ত বরিশাল নগরের কাউনিয়া থানাধীন আমিরগঞ্জ, কাগাশুড়ার এলাকার কামাল শেখের ছেলে। যে সোনিয়ার হত্যার ঘটনায় জড়িত রয়েছে বলে পরিবারের সকলের দাবি। আর তাকে জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য বেরিয়ে আসবে।উল্লেখ,বরিশাল সদর উপজেলা উত্তর সারসী গ্রাম থেকে সোনিয়া আক্তার (১৩) নামে এক শিশুর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে নিজ ঘরের আড়ার সাথে ঝুলতে দেখতে পায় প্রতিবেশীরা। কিন্তু পুলিশকে খবর না দিয়ে শিশুর মরদেহ নামিয়ে আনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শিশু সোনিয়া ওই গ্রামের আজহার খাঁনের মেয়ে।পরে ওই বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Top