বরিশাল থেকে মাওয়া রুটে অবৈধভাবে যাত্রী পরিবহনকালে দুটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।
আলোকিত বার্তা:বরিশাল থেকে মাওয়া রুটে অবৈধভাবে যাত্রী পরিবহনকালে দুটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।আটক করা হয়েছে মাইক্রোবাস দুটির ড্রাইভারসহ চারজনকে।
শুক্রবার (২৯ মে) বিকেলে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাস দুটিসহ মোট চারজনকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন দুই ড্রাইভারকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা এবং মাইক্রোবাসের দালাল আল আমিনকে তিন হাজার টাকা জরিমানা করেন।এছাড়া আটক যাত্রী সোহেল রানাকে মুচলেকা রেখে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।