তালতলীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে হাসপাতালের সেবিকা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তালতলীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে হাসপাতালের সেবিকা


মোঃ রফিকুল:তালতলী বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে আজ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই রোগী তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের একজন সেবিকা।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনা পরীক্ষায় ওই সেবিকার করোনা পজেটিভ আসে বলে শুক্রবার সন্ধ্যায় তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাঃ ফায়জুর রহমান নিশ্চিত করেছেন।তিনি আরো জানান, ঐ সেবিকার করোনা উপসর্গ দেখা দিলে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।ওই সেবিকা করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হওয়ায় তাঁর সংস্পর্শে লোকজনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তিনি অন্য যেসব মানুষের সংস্পর্শে গিয়েছিলেন তা যাচাই করার কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই সেবিকার বয়স ২৫ বছর। তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর পরীক্ষাগারে পাঠায়। শুক্রবার রাত ১০টার দিকে ইমেইলে তার নমুনা প্রতিবেদন আসে। নমুনা পরীক্ষার প্রতিবেদনে ওই সেবিকা করোনা পজিটিভ হিসেবে ধরা পড়ে।শুক্রবার (২৯মে) রাতে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঐ সেবিকার সংস্পর্শে যারা এসেছে তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং আগামী কাল থেকে তার বাড়ি লকডাউন করা হবে।

Top