আমতলী ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
আমতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলীতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের ২শ’ পরিবাররের মাঝেমাননীয় প্রধান মন্ত্রীর দেওয়া মানবিক খাদ্য সহায়তার চাল, ডাল, আলু ও লবন বিতরণ করা হয়েছে।প্রধানমন্ত্রী পক্ষে এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও পৌর মেয়র মোঃমতিয়ার রহমানসহ সংশিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ,আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আম্ফানে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে জনপ্রতি দশকেজি চাল, তিন কেজি আলু ও এক লিটার তৈল ও এক কেজি লবন বিতরন করা হয়েছে।