দুবেলা-দুমুঠো খাবার জোটে না এই দুই প্রতিবন্ধীর - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দুবেলা-দুমুঠো খাবার জোটে না এই দুই প্রতিবন্ধীর


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃতাজেনুর-দুলাল দুই ভাইবোনই জন্মগত প্রতিবন্ধী।একজন ‘বাক’অপরজন’বুদ্ধি’।তাদের বাবা বেঁচে নেই।বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ পাতাকাটা এলাকায় একটি ভাঙা কুটিরে তাদের বসবাস। ভিটেটুকু ছাড়া এক ইঞ্চি জমি নেই তাদের। হাঁটা চলার পথটিতেও প্রতিবেশী নালা কেটে রাস্তা বন্ধ করে দিয়েছেন।মূলত পরের ফুট ফরমায়েশ খেঁটে আর চেয়ে চিন্তে খাবারের জোগাড় হতো দুই ভাইবোনের। মহামারি করোনার কারণে এখন সে পথও বন্ধ। আশপাশের প্রতিবেশীরা ভালো নেই।ক্ষুধার জ্বালা নিয়ে এখন খুবই কষ্টে দিন কাটছে তাদের। সরকারি সহায়তাও যে জোটেনি,এতটুকু বলার সাধ্যও নেই বাক প্রতিবন্ধী দুলালের।তবে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছেন,কিছুই জোটেনি এখনো।

কেন জোটেনি- জানতে চাওয়া হয় ওই এলাকার ইউপি সদস্য ইলিয়াস রায়হানের কাছে। তিনি বলেন,নাম দিয়েছি তালিকায়,হয়ত শিগগিরই ব্যবস্থা হবে।বদরখালীর বাসিন্দা শফিকুল ইসলাম স্বপন বলেন,এনাদের অবস্থা এতই করুণ যে তাকানো যায়না। ঘর বলতে একটুখানি কুটির, তাও ভাঙাচোরা। গৃহহীন কত মানুষ ঘর পেয়েছে এমনকি এই ইউনিয়নের দুইজন ইউপি সদস্য সরকারি বরাদ্দের ত্রানের পাকা বাড়ি পেয়েছে , কিন্ত দুলাল-তাজেনুরদের কোনো গতি হয়নি। হয়ত এরা দু’জন মানুষের তালিকায়ই নেই।’

এদের ব্যাপারে কথা হয় বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ স্বপন শরীফের সাথে। তিনি বলেন, ‘তাজেনুর ও দুলাল এর আগে এলাকায় ছিলোনা। সম্প্রতি তারা বাবার রেখে যাওয়া ভিটেয় বসবাস শুরু করেছে। যে কারণে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা হয়নি। এছাড়া অন্যান্য সহায়তার ব্যাপারেও ব্যবস্থা করা হচ্ছে।তিনি বলেন,ওই দুজন যাতে নিয়মানুযায়ী সরকারি সহায়তা পান, সে ব্যাপারে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার বলেন, ‘ওনাদের ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ সহায়তা নিশ্চিত করা হবে।

Top