তালতলীতে এক রাতে নয়টি দোকান চুরি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তালতলীতে এক রাতে নয়টি দোকান চুরি


মোঃ রফিকুল, তালতলী প্রতিনিধিঃবরগুনার তালতলী উপজেলার ছোটবগী বাজারের নয়টি দোকানে চুরি সংগঠিত হয়েছে। চোরচক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে। ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাতে।

জানা গেছে, উপজেলার ছোটবগী বাজারে বুধবার গভীর রাতে সঙ্গবদ্ধ চোরচক্র নুরু মিয়া, জহিরুল প্যাদা, শম্ভু পাহলান, স্বপন সমাদ্দার, তপন, সুনীল শীল, জাহাঙ্গির হাওলাদার, গিয়াস হাজীর দোকান ও ছোটবগী হাফিজি মাদ্রাসার লাইব্রেরীর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে দোকান ও মাদ্রাসায় থাকা নগদ টাকা ও মুল্যবান মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার ছোটবগী ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান তনু ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে ছোটবগী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ মজিবর বিশ্বাস বলেন, সঙ্গবদ্ধ চোরচক্র বাজারের মাদ্রাসাসহ নয়টি দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে মাদক সেবীরা এ ঘটনা ঘটিয়েছে।তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Top