আমতলীতে অসহায় বিধবা পেলেন ঘর তোলার সামগ্রী ও খাদ্য সহায়তা
আমতলী (বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে ঘুর্নিঝড় আম্পানে বিধ¦স্ত হয়ে যায় উপজেলার আঠারগাছিয়া ইউপিরপশ্চিম গাজীপুর, গ্রামের অসহায় বিধবা সালেহা বেগম (৪৩) এর ছোট খড়কুটার ঝুপড়ি ঘরটি ।এ খবর গাজীপুরের স্থানীয় বাতেন দেওয়ান একটি ফেইস বুকে পোষ্ট দেন । পোষ্টটি দেখেন উপজেলা যুবলীগের সাংগঠনিকসম্পাদক মো. মিরাজ হোসাইন । মিরাজ হোসাইন পোষ্টটি দেখে বিষয়টি আমতলী উপজেলা নির্বাহী অফিসারকে অবহিতকরেন।শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন অসহায় বিধবা সালেহা বেগমের (৪৩) বাড়ীতে গিয়ে ২ বান্ডিল ঢেউ টিন,নদগ ৬ হাজার টাকা ও মাননীয় প্রধানম›ত্রীর খাদ্য সহায়তার সামগ্রী প্রদান করেন । এসময় তার সাথে ছিলেন আঠারগাছিয়াইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
ঢেউটিন ২ বান্ডিল নগদ ছয় হাজার টাকা ও মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার চাল ডাল ও অন্যান্য সামগ্রী পেয়ে মহাখুশিবিধবা সালেহা বেগম(৪৩) । এসময় সালেহা বেগম বলেন, আমি ইউএনও স্যারের লইগ্যা দোয়া করি । হে মোর বাড়তে আইয়াটিনের ঘর করার জন্য টিন টাকা, চাল ও ডাল দিয়ে গেছে । আবার মানষে কইসে মোগো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকিইউএনও স্যারেরে চাল ডাল টাকা টিন লইয়া মোর বাড়ী পাঠাইছে । আমি প্রধানম›ত্রী শেখ হাসিনার জন্য ও দোয়া করি। আল্লায়যেন হারাজনম হ্যারে ক্ষমতায় রাখে।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, খবর পেয়ে অসহায় বিধবা সালেহা বেগম (৪৩)কে ঘরতোলার জন্য ২ বান্ডিল ঢেউটিন , নগদ ৬ হাজার টাকা , চাল, ডাল, ও অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করা হইয়াছে।