সাপের দংশনে শাওন চৌকিদার নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সাপের দংশনে শাওন চৌকিদার নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালের গৌরনদী উপজেলায় সাপের দংশনে শাওন চৌকিদার নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৯ মে) দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) তার মৃত্যু হয়।নিহত শাওন উপজেলার পালরদী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও দিয়াশুর গ্রামের মালেয়েশিয়া প্রবাসী ফারুক চৌকিদারের ছেলে।

নিহতের ভাই হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের রাস্তায় পায়চারি করার সময় শাওনকে সাপ দংশন করে। প্রথমে গ্রাম্য ওঝা দিয়ে তার বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে প্রথমে তাকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেবাচিমে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

Top