করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টার সঙ্গে একা একাত্বতা প্রকাশ করেছেন তুরস্ক, ইরানসহ ৭টি দেশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি না হওয়া একটি রাষ্ট্রের সামগ... গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি না হওয়া একটি রাষ্ট্রের সামগ... গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি না হওয়া একটি রাষ্ট্রের সামগ... যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি পর্যালোচনা করছে তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ!

করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টার সঙ্গে একা একাত্বতা প্রকাশ করেছেন তুরস্ক, ইরানসহ ৭টি দেশ।


আলোকিত বার্তা:করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টার সঙ্গে একা একাত্বতা প্রকাশ করেছেন তুরস্ক, ইরানসহ ৭টি দেশ। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এসব দেশের পররাষ্ট্রমন্ত্রী এই একাত্মতা প্রকাশের কথা জানান।দেশগুলো হল- তুরস্ক, ইরান, ফিলিস্তিন, নেপাল, মালদ্বীপ, বসনিয়া ও হার্জেগোভিনার এবং সংযুক্ত আরব আমিরাত।এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রয়েছেন তুরস্কের মেভলুত চাভুসুগ্লু, নেপালের প্রদীপ কুমার গাওয়ালি, ফিলিস্তিনের রিয়াদ আল মালিকী, ইরানের মোহাম্মদ জাভেদ জারিফ, বসনিয়া ও হার্জেগোভিনার ড. বিসেরা তুর্কী বিচ।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ফোনে ড. মোমেনকে ঈদের শুভেচ্ছা জানান।বার্তায় করোনা মহামারী থেকে ইসলামীবিশ্বসহ সমগ্র মানবজাতির মুক্তি কামনা করা হয়। এছাড়া বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসব দেশের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সু-স্বাস্থ্য কামনা করা হয়।এছাড়া সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে এক শোকবার্তা পাঠিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ। এতে তিনি আম্পান মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান করোনা মহামারীর মধ্যে এ ধরনের দুর্যোগ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে।

Top