একটি ট্রলার বোঝাই অবস্থায় গলদা চিংড়ির সাত লাখ পিস রেণুপোনা জব্দ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

একটি ট্রলার বোঝাই অবস্থায় গলদা চিংড়ির সাত লাখ পিস রেণুপোনা জব্দ


আলোকিত বার্তা:অবৈধ পাচারকালে বরিশালের কালাবদর নদী থেকে একটি ট্রলার বোঝাই অবস্থায় গলদা চিংড়ির সাত লাখ পিস রেণুপোনা জব্দ করেছে কোস্টগার্ড।শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে রেণুপোনাগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।এর আগে বৃহস্পতিবার (২৮ মে) দিনগত রাতে ভোলা থেকে সাতক্ষীরা ও বাগেরহাট এলাকায় পাচারকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবাদর নদী থেকে রেণুপোনাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড বরিশালের রিডিং রেডিও অপারেটর জেনারেল (এলআরওজি) মো. আসাদুজ্জামান জানান,একটি ট্রলারে বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেণুপোনা অবৈধভাবে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ওই ট্রলারটিকে ধাওয়া করে। ধাওয়ার মুখে ট্রলারে থাকা লোকজন ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি তল্লাশি করে ২৮টি ব্যারেল বোঝাই গলদা চিংড়ির সাত লাখ পিস রেণুপোনা জব্দ করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে জব্দকৃত সাত লাখ পিস রেণুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top