তালতলীতে ঈদের আনন্দ হয়নি বাবা হারানো জান্নাতির - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তালতলীতে ঈদের আনন্দ হয়নি বাবা হারানো জান্নাতির


মোঃ রফিকুল,তালতলী প্রতিনিধিঃবরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামের মোঃ আঃমজিদ মিয়ার ছেলে মোঃ হানিফ মিয়া, গত দুই বছর আগে আমতলীর মানিক ঝুড়ি এলাকায় আলফা এক্সিডেন্টে মারা যায়। তিনি একটি মেয়ে রেখে যান নাম জান্নাতি। এতিম এই মেয়েটিকে লালন পালন করে মৃত্যু হানিফের মা গত কয়েক দিন আগে ঐ বৃদ্ধ মহিলা পা পিছলে পড়ে গিয়ে ডান হাতের দুই যায়গা থেকে ভেঙ্গে যায়, অর্থের অভাবে চিকিৎসা চালাতে পারছে না। কোন মতে আমতলি হাসপাতালে নিয়ে চিকিৎসা করে বাড়িতে অবস্থান করছে। তার হাতের অবস্থা খুবই খারাপ এমন যে হাত ফুলে ওঠার কারনে সারা রাত চিৎকার দিয়ে কাটায়।এখন তার জরুরি উন্নত কিৎসার প্রয়োজন।

এবং কয়েকদিন আগে আম্পানে ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়। এ বিষয় জান্নাতির দাদা আব্দুল মজিদ বলেন, আমি অসহায় আমার দুইটি ছেলে ছিলো বড় ছেলে গাড়ি এক্সিডেন্টে মারা যায় মারা জাবার আগে অনেক টাকা ঋণী ছিলো যা আমার পক্ষে দেয়া অসম্ভব তারপরো কিছু টাকা দিছি কষ্ট করে, আমি লালু পাড়া বাজারে সামান্য মুরগী বিক্রি করি, করনার কারনে মুরগীও পাইনা, সংসার চলানই কস্টের। আমি কোন সরকারি সহায়তা পাইনি, আম্পানে আমার ঘড়ের চাল উড়িয়ে নিয়ে জায়, আমার স্ত্রী গেলো এক মাস হয় পা পিছলে পরে গিয়ে হাত ভেঙ্গে জায় টাকার অভাবে ডাক্তার দেখাতে পাড়িনি আমাকে এখন অব্দি কোনো সরকারি সহায়তা ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হয়নি শুধু ১০ কেজি চাল পেয়েছি,এতিম মেয়টিকে লেখা পড়া করানোও আমার পক্ষে অসম্ভব।

Top