হিজলায় পিতা ও পুত্রের উপর সন্ত্রাসী হামলা।
হিজলা প্রতিনিধি:বরিশালের সরকারী হিজলা কলেজের অবসর প্রাপ্ত অফিস সহকারী মোসারেফ হোসেন (বাবুল মোল্লা) ও তার ছেলে রিয়াদ হোসেন (সোহাগ মোল্লা) র উপর সন্ত্রাসী হামলা। ঘটনাটি ঘটেছে হিজলা উপজেলা মাউলতালা গ্রামে ২৫ মে রাত আনুমানিক সারে ৭ টার দিকে। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে জানাযায়, ২৫ মে বিকাল ৪ টার দিয়ে একই এলাকার দুলাল বিশ্বাসের ছেলে হিরন বিশ্বাস সহ কিছু লোক ঈদ উপলক্ষে ফুটবল টুনামেন্টের আয়োজন করে। করোনা ভাইরাসের সংক্রামন রোধে জনসমাগম নিষিদ্ধ ধাকায় উপজেলা নির্বাহী অফিসার আমীনুল ইসলামের নির্দেশে হিজলা থানার এস আই ফারুক খান সহ পুলিশ টিক বিকাল ৪ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খেলা বন্ধ করে দেয়। এর পরেই সন্ধার কিছু আগে হিরন বিশ্বাস সহ তার সহযোগীরা একই এলাকার সোহাগ মোল্লা, মনির মল্লিক সহ কয়েক জন ব্যক্তিকে হুমকি দিয়ে বলে তোরাই পুলিশ আনছোচ আজই তোদের মেরে ফেলব। পরবর্তীতে সন্ধা আনুমানিক সারে ৭ টার দিকে বাবুল মোল্লা ও তার ছেলে সোহাগ মোল্লা, মৃদ্ধা বাড়ি জামে মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে পূর্বে থেকে ওৎ পেতে থাকা হিরন বিশ্বাস সহ ১২/১৩ জন দেশিয় রান দা দিয়ে এলোপাতারী কুপিয়ে বাবুল মোল্লা ও তার ছেলে সোহাগ মোল্লাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাপ ছেলের উপর কেন হামলা করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে বাবুল মোল্লা বলে, আমি এবং আমার ছেলে বাড়ি যাওয়ার পথে পথরোধ করে যখন ১২/১৩ জন ধারালো রাম দা নিয়ে এলোপাথারী কোপ শুরু করেছে তখন আমি কিছুই বুঝতে পারিনী, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে তখন সব কিছুই বেড়িয়ে আসবে। কেন খেলা বন্ধ করে দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে হিজলা থানার এস আই ফারুক খান জানায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে খেলা বন্ধ করা হয়েছে। হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার হামলার সত্যতা স্বীকার করে বলেন এই হামলার সাথে জড়িত অনেকের নামেই হিজলা থানা সহ অনান্য থানায় একাধিক মামলা রয়েছে। হামলার ঘটনায় বাবুল মোল্লা বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করে। খেলা বন্ধ করে দেওয়ার কারনে স্থানীয়দের উপর সন্ত্রাসী হামলা কেন এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার আমীনুল ইসলাম বলেন বর্তমান পরিস্থিতিতে খেলাটি ছিল অবৈধ, তার পরেও আবার সন্দেহ বসত স্থানীয়দের উপর হামলা হয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।