পটুয়াখালী অঞ্চলের কৃষকদের আশার আলো দেখাচ্ছে -কৃষক আমিন সাজি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পটুয়াখালী অঞ্চলের কৃষকদের আশার আলো দেখাচ্ছে -কৃষক আমিন সাজি।


আলোকিত বার্তা:প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে যখন সবাই দিগবিদিক তখন আশার আলো দেখাচ্ছে পটুয়াখালী অঞ্চলের কৃষক আমিন সাজি।তার পরিক্ষামূলক রোপনকৃত ধানেই বাম্পার ফলন।কলাপাড়া উপজেলার মিশ্রীপাড়া গ্রামে আঃহালিম সাজির পুত্র ৪০ শতাংশ জমিতে ধান রোপন করে সেই ধানের প্রতি ছড়িতে ৯শত থেকে ১হাজার ধান পাওয়া গেছে।যাহা সাধারনত ধানের প্রতি ছড়িতে ৭০টি থেকে ১শত টি ধান থাকে।এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে কৃষকরা দেখতে আসে।এদিকে জানাযায়,পার্শ্ববর্তী এলাকার মৃত্যূ মোসলেম আলীর পুত্র ওমর ফারুক পেশায় একজন শিক্ষক।তিনি ঢাকায় শিক্ষকতা করার পাশা পাশি পটুয়াখালী অঞ্চলের কৃষক দের নিয়ে সব সময় তার ভাবনা। সেই ভাবনা থেকেই বাংলাদেশের বিভিন্ন বিভাগ যুরে বাগেরহাট জেলা থেকে আড়াই কেজি ধান সংগ্রহ করে কৃষক আমিন সাজি কাছে পাঠিয়েদেন।সেই ধান এখন অত্রঅঞ্চলের কৃষক দের মাঝে আশার আলো হিসাবে দেখা দিয়েছে।ওই এলাকার কৃষকরা বলছেন, গত দু’বছর ধরে ধান বিক্রি করে তারা উৎপাদন খরচই তুলতে পারছেন না। এদের মধ্যে অনেকেই শেষবারের মতো এবার বোরো ধানের আবাদ করেছেন।এবারও ধানের ন্যায্যমূল্য না পেলে আর ধান না লাগানোর পরিকল্পনাও করছেন অনেকে।অন্যদিকে জানাযায়,পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় অঞ্চলের জমিতে লবন সহিষ্ণু নতুন জাতের ধানচাষে পাওয়া গেছে শতভাগ সফলতা।কৃষকদের মাঝে এই ধান চাষের আগ্রহ বারছে।বাণিজ্যিকভাবে এর উৎপাদনের জন্য কৃষকদের সম্পৃক্ত করে উপকূলের লবনাক্ত জমিতে এই ধান চাষ করলে কৃষক অর্থিকভাবে সাবলম্বী হবে।এঅঞ্চলে কৃষকরা রয়েছে নানা সমস্যায় এমনটা জানিয়েছে সংশ্লিষ্ট কৃষকরা।এতে যেমন পটুয়াখালী খাদ্য নিরাপত্তার সুরক্ষা সম্ভব।তেমনি সরকারি ব্যবস্থাপনায় ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

শিক্ষক ওমর ফারুক জানায়,গত দু’বছর ধরে পটুয়াখালীর কৃষকরা ধান বিক্রি করে তারা উৎপাদন খরচই তুলতে পারছেন না।এদের আমি বিভিন্ন স্থান ঘুরে আমার গ্রামের কৃষক দের জন্য ফাতেমা ধান সংগ্রহ করে পাঠিয়ে দিলে পরিক্ষামূলক রোপনকৃত ধানেই বাম্পার ফলনের দেখা পায় কৃষক।আমি এতে অনেক আনন্দিত।উপকূলের সকল কৃষকরা লবনাক্ত জমিতে এই ধান চাষ করলে অর্থিকভাবে সাবলম্বী হবে।

কৃষক আমিন সাজি জানায়,ঘূর্ণিঝড় আম্ফানেও আমার ধানের কোন ক্ষতি হয়নি।আমার এই ধান প্রতি ছড়িতে ৯শত থেকে ১হাজার ধান রয়েছে।আমি ৪০ শতাংশ জমিতে এই ধান চাষ করেছি।যাহা অন্য ধান এর তুলনায় চারগুন ফলন হয়েছে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন,তবে সামনে শিলাবৃষ্টি বা আবার ঝড় হলে ফসলের ক্ষতি হতে পারে।

Top