তাহিরপুরে নিরীহ পরিবারের উপর হামলা করে উল্টো ফাঁসানোর চেষ্টা
সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জে এক নিরীহ শ্রমিক পরিবারের নারী,পুরুষ, বাড়িতে থাকাকিশোরীদের উপর হামলা করে উল্টো ঐ নিরীহ পরিবারকে ফাঁসাতে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশকরছে পল্লী চিকিৎসক রাজ্জাক ওরফে এম এ রাজ্জাক। "তাহিরপুরে মাদক নিয়ে সংবাদ প্রকাশেরজেরে সাংবাদিককে প্রাণে হত্যার চেষ্টা"এমন শিরোনামে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ওপ্রতিবাদ জানিয়েছেন বিশু আলম,সাদ্দাম হোসাইনসহ স্থানীয়রা।সাদ্দাম হেসাইন বলেন-সে এলাকার সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ সীমান্তের সকল ধরনেরঅবৈধ কাজকর্ম করে আসছে। রাজ্জাকসহ তার সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমেসংবাদ প্রকাশিত হয়েছে আর মামলাও হয়েছে। কিন্তু বার বার রাজ্জাক ক্ষমতার অপব্যবহার করেও তার লাঠিয়াল বাহিনী দিয়ে নিরীহ মানুষকে হয়রানী করে আসছে।তার অপকর্মে সহযোগী না হয়েপ্রতিবাদ করায় রাজ্জাক দীর্ঘ দিন ধরেই নানান ভাবে হয়রানী করেছে আমিসহ এলাকার নিরীহমানুষজনকে।
বিশু আলম বলেন-আমি কোন মাদক ব্যবসায়ী নই,আমি মাদক সেবনও করিনা,আমাকে নিয়ে অতীতেকোন প্রকার সংবাদ প্রকাশ হয়নি।আমি একজন মোটরসাইকেল চালক।আমাকে ও আমার ভাইদেরনামে কয়েকটি অনলাইন পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। পল্লী চিকিৎসকরাজ্জাক সংবাদ কর্মীদের কাছে ভুল তথ্য দিয়ে আমার ও আমার ভাইদের নামে মিথ্যা সংবাদ প্রকাশকরিয়েছে। আমি এমন সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি আরো বলেন-পল্লী চিকিৎসক রাজ্জাকের উপর কেউ হামলা করেনি,বরং তুচ্ছ বিষয় নিয়েরাজ্জাকেই তার আত্মীয় স্বজন নিয়ে একটি নিরীহ পরিবারের উপর হামলা করে ঐ পরিবারে বৃদ্ধমহিলা ও মহিলার দুই মেয়েসহ ৫ জনকে গুরুতর আহত করেছে,তারা এখনো উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যাবানোয়াট সংবাদ প্রকাশ করে আমাদের নামে অপপ্রচার করে আসছে।মাতব্বর আমির আলী বলেন-আমার ৫০ বছর বয়সে এখন পর্যন্ত শুনিনি বিশু আলম বা তার আত্মীয়স্বজন মাদক ব্যবসা করে।সত্য কথা বলতে নিউজ টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট,আসল ঘটনা হলোরাজ্জাকের ৪ ভাতিজা মিলে শাহ আলমের বসত ঘরের দরজার সামনে আতশবাজি ফোটাচ্ছিলো এবং শাহআলম আতশবাজি ফোটাতে নিষেধ করেছিলো তার কিছু সময় পরেই পল্লী চিকিৎসক রাজ্জাক তারভাই-ভাতিজা একত্র হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নিরীহ শাহ আলমের বাড়িতে হামলা চালায়।এইহামলা শাহ আলমের পরিবারের ৫ জন সদস্যসহ তৃতীয় পক্ষেরও ২ জন আহত হয়েছে।পল্লী চিকিৎসক রাজ্জাক কর্তৃক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও নিরীহ পরিবারেরউপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।