তাহিরপুরে নিরীহ পরিবারের উপড় হামলা- আহত ৫ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তাহিরপুরে নিরীহ পরিবারের উপড় হামলা- আহত ৫


সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর)ইউনিয়নে আতশবাজি ফোটানোকে কেন্দ্রকরে পল্লী চিকিৎসকের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে।গতকাল সোমবার রাত ৯ টার দিকে উপজেলার ১নং শ্রীপুর (উত্তর)ইউনিয়নেরবালিয়াঘাট(বাদারঘড়)গ্রামে এই হামলার ঘটনা ঘটে।আহতদের মধ্যে রেহানা বেগমের অবস্থা আশংকা হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাহিরপুর সরকারিহাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।আহতরা হলেন,শাহ আলম (৬৫),শাহ আলমের স্ত্রী রেহানা বেগম (৫৫),আব্দুর রশিদের ছেলে সাদ্দামহোসেন (৩০),শাহ আলমের ২ মেয়ে সাকিলা আক্তার(১৭) ও রাকিবা আক্তার (১০)।স্থানীয়রা জানায়- সোমবার রাত ৯ দিকে পল্লী চিকিৎসক রাজ্জাকেরভাতিজা,জয়,রোকন,শান্ত,আলামিন ও সোহাগ মিয়া মিলে,শাহ আলমের বসত ঘরের দরজার সামনেআতশবাজি ফোটায়।

এতে শাহ আলম বিরক্ত হয়ে বকাবকি করে নিষেদ করেন আতশবাজি ফোটাতে।তার কিছুক্ষণ পরেইপল্লী চিকিৎসক রাজ্জাক ও তার ভাই-ভাতিজা একত্র হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহ আলমেরবসত ঘরে হামলা চালিয়ে ৫ জনকে আহত করে ও বাড়ি-ঘর ভাংচুরসহ ৫০ হাজার টাকা লুট করে নিয়েযায়।হামলাকারীরা হলো-বালিয়াঘাট(বাদারঘড়)গ্রামের রশিদ মিয়া ছেলে রাজ্জাক(৩৫),নুরু মিয়া(৪২),কদ্দুসমিয়া(৩৭),শহিদ মিয়া(৩৯),নুরু মিয়ার ছেলে সুজন মিয়া(২৫),সোহাগ মিয়া(২১),শহিদ মিয়ার ছেলেআলামিন(২০) ও শান্ত মিয়া(১৮)।তাহিরপুর থানার (ওসি)মোহাম্মদ আতিকুর রহমান জানান-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষনিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্কঅবস্থানে রয়েছে।

Top