সুনামগঞ্জে হাওর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ! - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সুনামগঞ্জে হাওর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার !


সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দ নগরগ্রামের মসজিদের উত্তর পাশে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।সোমবার দুপুর সাড়ে ১২ টায় স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যসুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তাহিরপুর থানার এস আই মনিতোষ পাল জানান,উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দ নগরগ্রামের রাগ কান্দা নামক স্থানে মাটিয়ান হাওরে ৪ ফুট পানির

উপর ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যাবস্থা করা হয়েছে।তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো:আতিকুর রহমান,অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Top