নিখোঁজ শিশু নিপু আক্তারের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

নিখোঁজ শিশু নিপু আক্তারের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু নিপু আক্তারের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে দপদপিয়ার সাবেক ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিপু নগরীর রূপাতলী ২৪ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ী সড়কের বাসিন্দা সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে ও দক্ষিণ রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিহত শিশু নিপুর মামা শহিদুল সিকদার জানান,গত ২৩ মে বাড়ির পাশে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে ডুব দেয় নিপু। এরপর সে আর উঠে আসেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দলের সদস্যরা দু’দিন তার সন্ধানে কীর্তনখোলা নদীতে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়।নিখোঁজের তিনদিন পর সকালে তার মরদেহ ভেসে উঠে। পরে দপদপিয়ার সাবেক ফেরিঘাট কাছে খাঁ বাড়ির নদীর ঘাট থেকে নিপুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশের অনুমতি সাপেক্ষে মরদেহ দাফন করা হয়েছে।

Top