শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এক করোনা রোগী পালিয়ে গেছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এক করোনা রোগী পালিয়ে গেছেন।


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে কোভিড-১৯ পজেটিভ এক রোগী পালিয়ে গেছেন।শনিবার (২৩ মে) দুপুর থেকে তাকে ওয়ার্ডে পাওয়া যাচ্ছে না। পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত রোগীর বাড়ি ভোলার দৌলতখান উপজেলার কলাপোপা গ্রামে।শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ড থেকে রোগী পালানোর সংখ্যা চারজন হয়েছে। যদিও এর আগে তিনজনের কারোই করোনা পজেটিভ ছিল না।

হাসপাতালের পরিচালক বলেন, গত ২১ মে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ওই রোগী। ওইদিনই তার নমুনা পরীক্ষার জন্য শেবাচিমের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত ২২ মে রাতে পিসিআর ল্যাব থেকে দেওয়া রিপোর্টে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। পরে রাতেই করোনা ওয়ার্ডে দায়িত্বরতরা বিষয়টি তাকে অবহিত করেন।তিনি বলেন, দুপুরে করোনা ওয়ার্ডে ওই রোগীর শয্যার পাশে ওষুধ নিয়ে খুঁজতে যান দায়িত্বরতরা। তখন থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি ভর্তি রেজিস্ট্রারে থাকা রোগীর নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Top