তালতলীতে ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসকের ত্রান বিতরণ
মোঃ রফিকুল:তালতলী উপজেলা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মধ্য হতে প্রাথমিক পর্যায় শনিবার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ২০ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।জানা গেছে, সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মধ্য হতে প্রাথমিক পর্যায় যাচাই-বাচাই করে উপজেলার ৭ ইউনিয়নের ২০ পরিবারের মধ্যে ২বান ঢেউটিন ও ৬হাজার নগদ টাকা বিতরণ করেন বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ । এ ছাড়াও তালতলী পাড়ার রাখাইন পরিবারের এক প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান করেন। এ সময় ১শত রাখাইন ও বাঙ্গালী পরিবার এবং বে-সরকারি প্রাথমিক বিদ্যালযের ২৫ অসহায় শিক্ষকদের মধ্যে ত্রান বিতরণ করেছেন।
এ ত্রান বিতরণ কালে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা চেয়ারম্যান রেজবী-উল-কবির জোমাদ্দার, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সেলিম মিঞা, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক ও ছোটবগী ইউপি চেয়ারম্যান মু. তৌফিকউজ্জামান তনু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।