হিজলায় মসজিদের ইমামদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের নগদ অর্থ তুলে দেন পংকজ নাথ এমপি।
কাজী মহসিন হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলায় ৪৩৬টি মসজিদের ইমামের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অনুদান নগদ অর্থ (৫০০০ টাকা)সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এমপি ৷হিজলা উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব পংকজ নাথ, মাননীয় সংসদ সদস্য,৷ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বেলায়েত হোসেন ঢালী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হিজলা, জনাব মোঃ আলতাফ হোসেন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হিজলা, ও মোসাঃ নাজমা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হিজলা, এছাড়াও হিজলা উপজেলার ৬টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, ববড়জালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পণ্ডিত শাহাবুদ্দিন আহমেদ, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান, মেমানীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন হাওলাদার।উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং সাংবাদিকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।