শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি ডিসইনফেকশন চেম্বার বা জীবাণুনাশক বুথ বসানো হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি ডিসইনফেকশন চেম্বার বা জীবাণুনাশক বুথ বসানো হয়েছে।


আলোকিত বার্তা:করোনা রোধে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি ডিসইনফেকশন চেম্বার বা জীবাণুনাশক বুথ বসানো হয়েছে।শনিবার(২৩ মে)বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ ডিসইনফেকশন চেম্বার বা জীবানুনাশক বুথের উদ্বোধন করেন।এসময় হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনসহ কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও নার্সেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সিটি মেয়র আধুনিক তিনটি টেপ দিয়েছেন যাতে করে হাসপাতালে থাকা রোগীরা স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন।এসময় সিটি মেয়র বলেন, শের-ই-বাংলা হাসপাতালের মাঝের গেট, জরুরি বিভাগের সামনে ও করোনা ওয়ার্ডের প্রবেশদ্বারে এই চেম্বার বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানেও দেয়া হবে। যাতে করে করোনার বিস্তার রোধ করা যায়।এসময় হাসপাতালের পরিচালক বলেন, এই চেম্বার স্থাপনের ফলে হাসপাতালে প্রবেশের সময় সবাই জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে পারবে, ফলে চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্তরা নিরাপদ থাকবেন।ডিসইনফেকশন চেম্বারের মাধ্যমে সর্বোচ্চ ৫ থেকে ১০ সেকেন্ডে একজন ব্যক্তি জীবানুমুক্ত হতে পারবেন বলে জানিয়েছে আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ সূতার।

Top