বরিশালে সরকারি নির্দেশনা অনুসারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে আয়োজন করা হয়েছে ঈদের জামাত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে সরকারি নির্দেশনা অনুসারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে আয়োজন করা হয়েছে ঈদের জামাত।


আলোকিত বার্তা:বরিশালে সরকারি নির্দেশনা অনুসারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে আয়োজন করা হয়েছে ঈদের জামাত।বরিশাল নগরের একটি মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য মসজিদগুলোর কোথাও ৩টি ও আবার কোথাও ২টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।বরিশাল মহানগর ইমাম সমিতির প্রধান উপদেষ্টা ও জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ জানান, নগরের চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয়, সাড়ে ৯টায় তৃতীয় এবং সকাল সাড়ে ১০টা চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে।হেমায়েতউদ্দিন রোডের জামে কসাই মসজিদে অনুষ্ঠিত হবে ৩টি জামাত। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।সদর রোডের বাইতুল মোকাররম মসজিদে সকাল ৯টায় প্রথম এবং ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।স্টিমারঘাট জামে মসজিদ ও পোর্ট রোডের কেরামতিয়া মসজিদে সকাল ৮টায় প্রথম এবং ৯টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Top