বরগুনার তালতলীতে হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌছে দিলো “সেইভ তালতলী” - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরগুনার তালতলীতে হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌছে দিলো “সেইভ তালতলী”


মোঃ রফিকুল:তালতলী উপজেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে “সেইভ তালতলী সংগঠন”এর অর্থায়নে খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় শনিবার বিকেলে “সেইভ তালতলী সংগঠন”এর উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা হতদরিদ্র তালতলী উপজেলার ১ হাজার পরিবারের মাঝে মাঝে ঈদ সামগ্রী পৌছে দিয়েছেন তালতলী উপজেলা চেয়ারম্যানের রেজবী উল কবির জোমাদ্দারের নেতৃত্বে সেইভ তালতলী সংগঠনের সদস্যরা।

জানা গেছে,তালতলীর উপজেলার ৭ টি ইউনিয়নের হতদরিদ্র পরিবার যাদের ঈদ করার সামর্থ নেই তাদেরকে খুজে খুজে বের করে ঈদ সামগ্রী পৌছে দিচ্ছেন সেইভ তালতলীর সদস্যরা। বরগুনার তালতলীতে প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে “সেইভ তালতলী সংগঠন”এর অর্থায়নে ২মাস যাবত ১হাজার দরিদ্র,হতদরিদ্র,নন এমপিও শিক্ষক, ব্যবসায়ী,বে-সরকারি চাকরীজীবি, পরিবারের খাদ্য সহায়তা দিয়েছেন ।খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, “সেইভ তালতলী সংগঠন”সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ তালতলী উপজেলার সহ- সভাপতি কামরুল আহসান,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নুর ই আলম সুমন, সাবেক তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মিরাজ জোমাদ্দার, ২নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, , ছাত্রলীগ নেতা দেবাশীষ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি ইমরান তাহিরসহ ভিবিন্ন ইউনিয়নের সেইভ তালতলীর সদস্যরা।

Top