এবার ঈদে অধিকাংশ আ’লীগের নেতারা ঈদ কাটাবেন ঢাকায় - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট

এবার ঈদে অধিকাংশ আ’লীগের নেতারা ঈদ কাটাবেন ঢাকায়


আলোকিত বার্তা:আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারের ঈদও উদযাপন করবেন ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে। তবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতাদের বেশিরভাগই আগে নিজের এলাকায় ঈদ করলেও এবার অধিকাংশেরই থাকতে হচ্ছে ঢাকায়। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিজের বাসায়ই ঈদ করবেন নেতারা।দলীয় সূত্রে জানা যায়, প্রতি ঈদের দিন আওয়ামী লীগসহ রাজনৈতিক দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তবে এবার করোনাভাইরাসের কারণে ঈদের দিন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

গণভবন সূত্রে জানা গেছে, ঈদে আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছ বিনিময় করবেন প্রধানমন্ত্রী।এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী শারীরিকভাবে অসুস্থ। ফলে এবারও ঢাকায়ই ঈদ করবেন তিনি।এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু রাজধানীর ইস্কাটনের বাসায় এবং উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ বনানীর বাসায় ঈদ উদযাপন করবেন।

তবে ঈদের আগে ও পরে নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ঢাকায় ঈদ করবেন। রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকেই ঈদের দিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করবেন তিনি।

ঈদে নিজ এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে যাবেন না সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি এ বছর ঢাকার ধানমন্ডির বাসভবনে ঈদ করবেন। সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানও ঈদ করবেন ঢাকায়। সভাপতিমণ্ডলীর অন্য সদস্যদের মধ্যে কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমানও রাজধানী ঢাকায়ই ঈদ করবেন।আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুব-উল আলম হানিফ ঈদ করবেন কুষ্টিয়ায়। তিনি ইতোমধ্যে নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়া সদরে চলে গেছেন। আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঈদ করবেন ঢাকায়।

এছাড়া প্রতি বছর নিজ এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঈদ করলেও করোনাভাইরাসের কারণে যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকেও এবার রাজধানী ঢাকায়ই ঈদ করতে হচ্ছে।সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বিএম মোজাম্মেল হক ও এসএম কামাল ঈদ করবেন রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু ঈদ করবেন ঢাকায়।তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রতি বছর নিজ নির্বাচনী এলাকায় ঈদ করলেও ভিন্ন পেক্ষাপটের কারণে এবার তাকেও ঈদ করতে হচ্ছে ঢাকায়। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যদের মধ্যেও প্রায় সবাই এবার রাজধানী ঢাকায়ই ঈদ করছেন।করোনাভাইরাসের এই সংকটকালে ঈদ সামনে রেখে বিভিন্ন কর্মসূচি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো। এসব সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যেও প্রায় সবাই এবার ঈদ করছেন রাজধানীতেই।

Top