১১১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৩ লাখ টাকা জরিমানা
আলোকিত বার্তা:করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং বিশেষ বাজার মনিটরিং আওতায় বরিশাল জেলায় প্রায় ২ মাসে ২৯৬ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।রোববার (২৪ মে) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, ২৯৬ টি মোবাইল কোর্ডে ৪৬১ জন ব্যক্তি ও ৬৫৫ টি প্রতিষ্ঠানকে ৪৩ লাখ ৪১ হাজার ৯৫০ টি জরিমানা করা হয়। এছাড়া ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১২ টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়।
অপরদিকে গেল ২৪ ঘণ্টায় ১ টি মোবাইল কোর্টে ৬ টি মামলায় ৫ প্রতিষ্ঠানকে ও ১ ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করার জন্য ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য জেলার প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান জানান, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সদা সচেষ্ট রয়েছে প্রশাসন এবং জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কতৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।