হিজলায় (৮৩৫) জন কে ঈদ সামগ্রী বিতরণ করেন পংকজ নাথ।
হিজলা প্রতিনিধি কাজী মহসিন:বরিশালের হিজলা উপজেলায় করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফান এর কারণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পডা (৮৩৫) অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী (চাল ডাল আলু সেমাই-চিনি ) মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য জননেতা পংকজ নাথ এমপি।দুপুর দুইটায় হরিনাথপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জেটিঘাটা গ্রামে ২৮৫ জন কে ঈদ সামগ্রী ও চাল এবং ৫০ জন শিশুকে শিশুখাদ্য দেন,এরপর বিকেল সাড়ে তিনটায় মেমামীয়া ইউনিয়নের বাংলাবাজারে ২৫০ অসহায় পরিবার ও ৫০ জন শিশুকে শিশু খাদ্য দেন,বিকাল চারটায় হিজলা গৌরবদী ইউনিয়নে ৫০ জন শিশু খাদ্য সহ মোট দুইশত জনকে ঈদ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এমপি।
এরপর বড়জালীয়া ইউনিয়নে ইফতার শেষে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ও করোণা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের নিয়ে আলোচনা শেষে শেখ হাসিনা ও দেশের সমস্ত মানুষকে নিয়ে দোয়া করেন পঙ্কজ নাথ এম পি।সভায় পংকজ নাথ এমপি বলেন শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে,সারা বিশ্ব যখন মহামারী করোনাভাইরাস নিয়ে আতঙ্ক,এই ক্লান্তিলগ্নে দেশের একটি মানুষও অনাহারে নেই দেশের উন্নয়ন ও থেমে নেই,এটাই আওয়ামী লীগ এটাই শেখ হাসিনার রাজনীতি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার,হিজলা গৌরবদী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ খান,মেমানীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।