বরিশাল জেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল জেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।


আলোকিত বার্তা:বরিশাল জেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।বিশ্বের যে কোন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারা রোববার (২৪ মে) সকালে ঈদের নামাজ আদায় করেছেন।শনিবার (২৩ মে) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। তাই দেশগুলোর সঙ্গে মিল রেখে রোববার ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসবে মেতেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী হাবিবুর রহমান।

শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করা না হলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করে রোববার সকাল ৯ টায় বৃহত্তম ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয় ২৩নং ওয়ার্ডে তাজকাঠি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গণে।এছাড়াও পৌর এলাকার ২৩নং ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, ২২নং ওয়ার্ডে জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে পৃথক পৃথক জামায়াতে ধর্মপ্রাণ মুসলমান ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।অপরদিকে বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রাম, বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামসহ মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, মুলাদি, হিজলা, বাকেরগঞ্জ উপজেলার বেশকিছু মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।জানা গেছে, বরিশাল বিভাগে ৭৫টি মসজিদ রয়েছে, যেখানে একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।আর মসজিদ কেন্দ্রিক ওইসব এলাকায় এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।

Top