বরগুনার তালতলীতে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মহিলার মৃত্যু
মোঃ রফিকুল,তালতলী উপজেলা প্রতিনিধিঃবরগুনা তালতলীতে আলেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধ মহিলা করোনা উপসর্গ নিয়ে মারা গেছে।তিনি উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান জানান, ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা আলেয়া বেগম (৭০) তিনি শনিবার রাতে ঢাকা থেকে আসেন। তিনি গত কয়েকদিন যাবত জ্বর ও কাশিতে ভুগছিলেন।
রবিবার সকাল থেকে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয় এবং পরে বিকেলে তিনি মারা যান।তার বাড়িসহ আশেপাশের বাড়ী লগডাউন ঘোষণা করা হয়েছে।এবং তার দাফন কাজ সম্পন্ন করা হয়ছে।