কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিপু আক্তার নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিপু আক্তার নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ


আলোকিত বার্তা:বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিপু আক্তার নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে নগরীর রূপাতলী মোল্লাবাড়ি সড়ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই ঘটনা ঘটে।নিখোঁজ শিশু নিপু আক্তার ওই এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে এবং স্থানীয় দক্ষিণ রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক ডা. ফারুক আহমেদ।
এদিকে নিখোঁজ নিপুর মামা শহিদুল সিকদার জানান, নিপুর বাবা সৌদি প্রবাসী। তাই নিপু ও তার মা মোল্লাবাড়ী সংলগ্ন নানাবাড়ীতে থাকেন।প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর ২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীতে গোসল করতে নামে সে। নদীতে ডুব দিলে আর উঠে আসেনি। এর পর থেকেই নিখোঁজ হয় নিপু।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর সন্ধান পাননি তারা।

Top