৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ২ জন ক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ২ জন ক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আলোকিত বার্তা:অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করার ৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ২ জন ক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।র‌্যাব-৮ এর সদস্যদের সহযোগীতায় শনিবার (২৩ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা গরের কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা, কালিজিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে স্ত্রী সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি করায় ২ জন ক্রেতা এবং সরকারি নিদর্শনা অমান্য করে শারীরিক দূরত্ব বজায় না রেখে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ৬টি দোকানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।ঈদের কেনাকাটায় শারীরিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানান কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

Top