চলমান করোনাভাইরাস মোকাবেলা ও ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রশংসার দাবিদার ইউএনও আছাদুজ্জামান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

চলমান করোনাভাইরাস মোকাবেলা ও ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রশংসার দাবিদার ইউএনও আছাদুজ্জামান


মোঃ রফিকুল,তালতলী উপজেলা প্রতিনিধি বরগুনাঃছবিতে যাকে দেখছেন তিনিই হচ্ছেন তালতলীর বর্তমান ইউএনও মোঃআসাদুজ্জামান। তালতলী উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন চলতিবৎসর এপ্রিল মাসের শেষ দিকে। যোগদানের মাত্র ১ মাসের মধ্যে তিনিবৈশ্বিকমহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন মানুষের স্বাভাবিক চলাফেরাসহ
জীবন যাপনে বিরুপ প্রতিক্রিয়া ফেলেছে। তখন বাংলাদেশ সরকারের নির্দেশনাঅনুযায়ী তালতলীর মানুষের সুরক্ষা, খাদ্য, বাসস্থান, চিকিৎসাসহ বিভিন্নকাজে দিন রাত পরিশ্রম করে চলেছেন তিনি। তালতলীর প্রতিবন্ধী (বিশেষ চাহিদাসম্পন্ন) এবং মাতৃত্বকালীন সময়ে মায়ের পুষ্টিহীনতা দূর করার জন্য তাদেরহাতে পুষ্টিকর খাদ্য তুলে দিচ্ছেন তিনি। শুধু প্রতিবন্ধীদের জন্যপুষ্টিকর খাদ্য তুলে দেয়াই শেষ নয় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া,অসহায় দরিদ্র, নিম্নবিত্ত, হতদরিদ্রদের মাঝেও প্রধানমন্ত্রীর প্রণোদনাউপহার ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। শুধুই কিতাই? মধ্যবিত্ত যারা লোকলজ্জায় কারও কাছে কোন কিছু চাইতে পারেন না বাচাইতে পারছেন না তাদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনি মানুষেরবাড়িতে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। এমনকি ইউএনও নিজের জীবনেরতোয়াক্কা না করে কর্মহীন হয়ে পড়া, অসহায় দরিদ্র, নিম্নবিত্ত, হতদরিদ্রদেরমাঝেও প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বাড়িতে গিয়ে নিজেই খাদ্যপৌঁছে দিচ্ছেন। আতংকিত না হয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শওদিচ্ছেন ইউএনও
আসাদুজ্জামান। এছাড়াও তার নির্দেশনায় উপজেলা প্রশাসনেরজনসচেতনতামূলক প্রচারণা, সামাজিক দুরত্ব নিশ্চিত করণ, নিত্যপ্রয়োজনীয়দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, জনসমাগম এড়ানো, ভ্রাম্যমাণ আদালতপরিচালনা, দেশের বাইরে ও বিভিন্ন জেলা থেকে আগতদের হোম কোয়ারেন্টাইননিশ্চিতকরণ সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এই মানুষটি নিজের
জীবনের ঝুঁকি নিয়ে ও তার পরিবারের কথা না ভেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেনতালতলীর মানুষের জন্য।

আইনের শাসন প্রতিষ্ঠায় ইউএনও’র কার্যক্রম সত্যিই প্রশংসার দাবীদার।উপজেলার মালিপাড়া এলাকার ছোহরাফ হোসেন মীরের ছেলে তানভীর হোসেন (১৮)প্রতিদিনের মত মাদক সেবন করে মাতলামি করছে। এ খবর পেয়ে তালতলী থানা পুলিশউপজেলা সদরের বাঁধঘাট এলাকা থেকে গাজাসহ মাদকাসক্ত অবস্থায় তাকে আটক করেভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। মাদক সেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডদিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহীম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।এছাড়াও মানবিক কাজে বিশেষ অবদান রেখে চলেছেন ইউএনও আসাদুজ্জামান,ইমরানহোসেন খান জন্মগত ভাবে প্রতিবন্ধী। হাত পা থাকলেও সেটা স্বাভাবিকের চেয়েঅনেক ছোট। বাবা একজন সাধারণ কৃষক। অভাব অনটনে চলে ইমরানের পরিবার।প্রতিনিয়তই চলছে জীবন সংগ্রাম। এমন অসহায় জীবনযাপন করা ইমরানের পাশে এরআগে এগিয়ে আসেনি কেউ। কোনো মতে কাঠ ও লোহার রড দিয়ে বানানো হুইলচেয়ারেবসে জীবন চলতো। ইমরানের হুইল চেয়ারের সহযোগিতা চেয়ে স্থানীয় ইউনিয়নছাত্রলীগের সভাপতি ওলিউল ইসলাম জুয়েল ফেসবুকে একটি ছবি পোস্ট করেন।পোস্টটি তাৎক্ষণিক তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান এরনজরে আসে। তিনি পরবর্তীতে ঐ প্রতিবন্ধীকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন
বিল্লাহ’র সহযোগিতায় ১ টি হুইল চেয়ার ও ১ হাজার টাকা উপহার দেন।

মধ্যবিত্ত এক পরিবারের ঘরে খাবার শেষ হওয়ার খবরটি জানিয়েছিলেন সেইব্যক্তির মেয়ে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো ত্রাণ সামগ্রীনিয়ে মধ্যরাতে তার বাসায় হাজির হলেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃআসাদুজ্জামান। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। দরজা খুলে অবাক অসহায় একমধ্যে বয়সী মানুষ হকচকিয়ে বললেন স্যার এতো রাতে আমার বাড়িতে আপনি? ভয়পাওয়ার কিছু নেই, আমি উপজেলা নির্বাহী অফিসার, আপনার জন্য খাদ্য সামগ্রীনিয়ে এসেছি।সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সফল ইউএনও আসাদুজ্জামান।তার গতিশীল নেতৃত্বের কারনে তালতলী উপজেলায় মানুষের জানমালের ক্ষয়ক্ষতিপ্রায় শূণ্যের কোঠায়। বিভিন্ন ঝূকিপূর্ন এলাকা পরিদর্শনসহ বাড়ি বাড়ি গিয়েলোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য উদ্ভুদ্ধ করেন তিনি। ঘূর্ণিঝড়চলাকালীন সময় (বুধবার রাতে) জীবনের ঝূকি নিয়ে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র তিনি পরিদর্শন করেছেন। এসময় তিনি আশ্রয় কেন্দ্রে অবস্থান করালোকজনের মাঝে খাবার বিতরণ করেন। এসময় তিনি বর্তমান সরকারের সাফল্য বর্ননাকরে সকলকে সহযোগিতার আশ্বাস দেন।

ঘূর্ণিঝড় পরবর্তী কালীন সময় বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকাপরিদর্শন করে সরকারী সহায়তা প্রদানের লক্ষ্যে তালিকা ভুক্ত করেন।ক্ষতিগ্রস্থদের সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি।উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান কোভিড -১৯ মোকাবেলায়গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিদের্শনা মোতাবেক সকল দায়িত্ব পালনকরি। মানুষকে নিরাপদ রাখার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতাবৃদ্ধি করি ও নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্টপরিচালনা করি। বর্তমান ঘূর্নিঝড় আম্ফানে যেন তালতলী বাসীর বিশেষ কোনক্ষতি না হয় এজন্য আমি প্রতিটা ইউনিয়নে গিয়ে মানুষকে আশ্রয় কেন্দ্রেযাওয়ার জন্য সচেতন করেছি। এতে করে মানুষের জানের কোন ক্ষতি হয়নি। আর যারাসাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে তাদের খাবারের ব্যবস্থা করেছি।

Top