বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রহণকৃত বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটি বড় অংশ হচ্ছে অসহায় এতিম শিশুদের মুখে হাসি ফোটানো। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রহণকৃত বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটি বড় অংশ হচ্ছে অসহায় এতিম শিশুদের মুখে হাসি ফোটানো।


আলোকিত বার্তা:মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রহণকৃত বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটি বড় অংশ হচ্ছে অসহায় এতিম শিশুদের মুখে হাসি ফোটানো।এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরকে সামনে রেখে শেখ হাসিনা সেনানিবাস তথা ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৬ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৬২ ইস্ট বেঙ্গলের দায়িত্বপূর্ণ এলাকা বরিশাল জেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে হরিনাফুলিয়া এমদাদিয়া এতিমখানা, চরকাউয়া আহমাদিয়া এতিমখানা, চরমানাই আহসানাবাদ রশিদিয়া এতিমখানাসহ ২০টি এতিমখানার মধ্যে নগদ অর্থসহ চিনিগুড়া চাল,তেল,চিনি,গুড়া দুধ ও সেমাইসহ অন্যান্য খাদ্যসামগ্রী দেওয়া হয়।সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ইব্রাহিম এতিম ও দুস্থ শিশুদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।

Top