বরিশালের ৪৫ গ্রামে আগামীকাল পবিত্র ঈদ-উল ফিতর পালন করা হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালের ৪৫ গ্রামে আগামীকাল পবিত্র ঈদ-উল ফিতর পালন করা হবে।


আলোকিত বার্তা:চাঁদ দেখা সাপেক্ষে বরিশালের ৪৫ গ্রামে আগামীকাল রোববার (২৪ মে) পবিত্র ঈদ-উল ফিতর পালন করা হবে। চট্টগ্রামের চন্দ্রনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত (কাদেরিয়া তরিকার) অনুসারী এসব গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের চেয়ে একদিন আগে রোজা রাখেন এবং ঈদ উদযাপন করে আসছেন।খোঁজখবর নিয়ে জানা গেছে- বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামের দুই হাজার মানুষ চট্টগ্রামের চন্দ্রনাইশ শাহসুফি দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফের অনুসারী।একইভাবে বরিশালের হিজলা,মেহেন্দিগঞ্জ, মুলাদীসহ বেশ কয়েকটি উপজেলার কয়েক হাজার মানুষ বাংলাদেশের চেয়ে একদিন আগে রোজা পালন করেন এবং একদিন আগেই ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন।এছাড়া পটুয়াখালী জেলার ২২ গ্রামের পাঁচ হাজার মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন। পটুয়াখালীর ২২টি গ্রামের মধ্যে রয়েছে, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, বাউফলের রাজনগর, বগা, তাঁতেরকাঠি, মদনপুরা, ধাউরাভাঙ্গা, সুরদি চন্দ্রপাড়া, কনকদিয়া, দিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, কলাপাড়ার দণি দেবপুুর।

ভোলা জেলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবারের লোকজন সুরেশ্বরী ও সাতকানিয়া পীরের অনুসারী।তারা বিশ্বের যে কোন স্থানে প্রথম চাঁদ দেখা অনুসারে রোজা পালন শুরু করেন।সে অনুযায়ী ভোলা সদরের ইলিশা, বোরহানউদ্দিনের মুলাইপত্তন, টবগী, পয়িা ও পশ্চিম মুলাইপত্তন, লালমোহন পৌর এলাকার কিছু অংশ এবং উপজেলার ফরাজগঞ্জ ও লাঙ্গলখালী,তজুমদ্দিন উপজেলার শিবপুর ও শম্ভুপুর এবং চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আগাম ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন।একইভাবে আহমাদিয়া জামাত(কাদেরিয়া তরিকার)অনুসারী বরগুনা জেলার আমতলী,পাথরঘাটা,বরগুনা সদর,বেতাগী উপজেলার কাদেরিয়া তরিকার পীরের পাঁচ সহস্রাধিক অনুসারী আগাম ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন।বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশার জাহাঙ্গীর হোসেন শনিবার বিকেলে বলেন- তারা চট্টগ্রামের চন্দ্রনাইশ শাহসুফি দরবার শরিফের নির্দেশনা অনুযায়ী ঈদ পালন করেন। সেখানকার বার্তা অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন।

Top