৯ টি প্রতিষ্ঠান এবং দুইজন ক্রেতাকে জরিামানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

৯ টি প্রতিষ্ঠান এবং দুইজন ক্রেতাকে জরিামানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আলোকিত বার্তা:করোনা ভাইরাস পরিস্থিতিতে অপ্রয়োজনে দোকান খোলা রাখা ও ঈদ কেনাকাটায় স্বাস্থ্য সুরক্ষা বিধি অমান্য করায় ৯ টি প্রতিষ্ঠান এবং দুইজন ক্রেতাকে জরিামানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাৎ হোসেন ও মেহরাজ শারবিন নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নগরের খেয়াঘাট, লঞ্চঘাট, সিটি মার্কেট, মহসিন মার্কেট, চকবাজার, গির্জামহল্লা, সদর রোড, কাকলির মোড়, বগুড়া রোড ও বটতলার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।এসময় সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে দোকান খোলা রাখায় ৩ টি দোকানকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে র‍্যাব ৮ এর একটি টিম সহায়তা করে।

অপরদিকে নগরের চকবাজার, গীর্জামহল্লা,বাজার রোড,পদ্মাবতী ও কাটপট্টি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন মেহরাজ শারবিন।এসময় নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৬ টি দোকানের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি শিশু সন্তান নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে দোকানে আসায় দুইজন ক্রেতাকে ২ শত টাকা করে মোট ৪ শত টাকা জরিমানা করা হয়।তিনি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা ও স্বাস্থ্যবিধি পরিপালনের প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত ও সচেতন করা হয়। মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন পুলিশের একটি টিম।

Top