বরিশাল জেলার ৬ হাজার ৬৬৩টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল জেলার ৬ হাজার ৬৬৩টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।


আলোকিত বার্তা:করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বরিশাল জেলার ৬ হাজার ৬৬৩টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।শুক্রবার (২২ মে ) সকাল ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়েরসম্মেলনকক্ষে শারীরিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলার মসজিদের ইমাম ও পরিচালকদের হাতে এ অর্থ তুলে দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।পাশাপাশি গোটা জেলায় এ অনুদান বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন তিনি।

জেলা প্রশাসক জানান,পর্যায়ক্রমে বরিশালের সব উপজেলার মসজিদ কর্তৃপক্ষ পবিত্র ঈদুল ফিতরের আগেই বরাদ্দকৃত অর্থ সংশিষ্ট উপজেলা থেকে গ্রহণ করবেন।পরে সেখানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দেশের মানুষের মঙ্গলকামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল,বরিশাল সদরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেহেদী হাসান,ইসলামিক ফাউন্ডেশন বরিশালের সহকারী পরিচালক আলম হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন সূ্ত্রে জানা গেছে,করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাবরিশাল জেলার ১০টি উপজেলার ৬ হাজার ৬৬৩টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেন।যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।যেখানে বরিশাল সদর উপজেলার ১ হাজার ৫০টি মসজিদের অনুকুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫২ লাখ ৫০ হাজার টাকা,বাকেরগঞ্জ উপজেলার ১ হাজার ১১৩টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫৫ লাখ ৬৫ হাজার টাকা,মেহেন্দিগঞ্জ উপজেলার ৭৮৪টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩৯ লাখ ২০ হাজার টাকা,হিজলা উপজেলার ৪৩৬টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২১ লাখ ৮০ হাজার টাকা, মুলাদী উপজেলার ৮৩৮টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪১ লাখ ৯০ হাজার টাকা,বাবুগঞ্জ উপজেলার ৪৭৭টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৩ লাখ ৮৫ হাজার টাকা, গৌরনদী উপজেলার ৬৫৫টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩২ লাখ ৭৫ হাজার টাকা, আগৈলঝাড়া উপজেলার ২৮৩টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৪ লাখ ১৫ হাজার টাকা, উজিরপুর উপজেলার ৫৩৩টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৬ লাখ ৬৫ হাজার টাকা,বানারীপাড়া উপজেলার ৪৯৪টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার টাকা।

Top