টুঙ্গিবাড়িয়া’য় অসহায় দুঃস্থদের পাশে ছাত্রলীগ নেতা লেলিন ! উপহার সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিনিধি:করোনা ভাইরাসের কারণে দরিদ্র ও ছিন্নমূল মানুষদের খাদ্য সমস্যা নিরসনে টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সন্ধা ৭ টা থেকে গভীর রাত প্রায় ১২ টা পর্যন্ত বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্হানে গিয়ে অসহায়, কর্মহীন, দরিদ্র ও খেটে খাওয়া নিম্ন আয়ের ১০০ টি অসহায় পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন বরিশাল জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম লেলিন। এ সময় আরও উপস্তিত ছিলেন, বরিশাল সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ ইরান গাজি, সদর উপজেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান শাওন, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মোক্তার হোসেন, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ মোঃ তানজিল হোসেন, এসবি সজিব প্রমুখ। এসময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে সাধারন জনগনের মাঝে ১ কেজি পোলাউ চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ টি দুধের প্যাকেট, ১ টি সেমাই প্যাকেট ও ১ টি করে সাবান বিতরন করা হয়। জানাগেছে রমজান মাস ও ঈদ উপলক্ষে ছাত্রলীগ নেতা লেলিনের নিজ অর্থায়নে সাধারন জনগণ ও শ্রমজীবী-অসহায় দরিদ্র মানুষদের ঈদ উপলক্ষে এই উপহার সামগ্রী তাদের বাড়িতে গিয়ে হাতে তুলে দেয়া হয়।
উপহার সামগ্রী বিতরনকালে ছাত্রলীগ নেতা লেলিন সকলকে বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মাক্স ব্যাবহার করা, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। এসব উপহার সামগ্রী বিতরনের পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সে সম্পর্কেও সকলকে দিক নির্দেশনা দিয়েছেন তারা। সদর উপজেলা যুবলীগ নেতা ইরান গাজি বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে এবং ইতো-মধ্যেই এর প্রভাব বাংলাদেশেও প্রকট আকারে দেখা দিয়েছে। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে জেলা ছাত্রলীগ নেতা লেলিন ভাইয়ের নিজ অর্থায়নে ১০০ টি অসহায় পরিবারকে পবিত্র রোজা ও ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরন করেছে আমরা। এসময় সোমরাজি গ্রামের আব্দুল হান্নান হাওলাদার নামের একজন বৃদ্বা বলেন, লেলিন বিপদে আপদে সবসময় আমাদের পাশে থাকে এবং আমরা সবসময় খেঁটে খাওয়া মানুষ তার সহযোগীতা পাই। এদিকে সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রত্যেককে দুড় থেকে উপহার সামগ্রী নেওয়া ও শৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন করেন টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ, তানজিল হোসেন ও এস.বি সজিব। ছাত্রলীগ নেতা লেলিন বলেন, বর্তমান সরকার দেশের যেকোন সংকটে মানুষের পাশে এসে দাড়িয়েছেন, প্রত্যেকের ঘড়ে ত্রান পৌছে দিচ্ছেন তাই আমিও গরিব, অসহায়, শ্রমজীবি মানুষকে ১টু সহযোগিতার হাত বাড়ালাম। এসময় সদর উপজেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান শাওন বলেন, এই মহামারি ভাইরাস থেকে আশে পাশের দুস্ত ও অসহায় মানুষদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে, রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এমনকি এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ছাত্রলীগ নেতা লেলিন ভাই’র এই প্রচেষ্টা।