জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশালে তিনশতাধিক খেলোয়াড়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আলোকিত বার্তা:জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশালে তিনশতাধিক খেলোয়াড়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার(২২ মে)বেলা সাড়ে ১১ টার দিকে বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে খেলোয়াড়ের মধ্যে এ খাদ্যসামগ্রী বিরতণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)পরিচালক আলমগীর খান আলো,সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,কীর্তনখোলা-২ লঞ্চের মালিক মনজুরুল আহসান ফেরদৌস ও জাতীয় দলের ক্রিকেটার সোহাগ গাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।ফুটবল,ক্রিকেটারসহ অন্যান্য খেলোয়াড়দের মধ্যে চাল,আলু,ডাল,সেমাই,চিনি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।