আমতলীতে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীতে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ


আমতলী(বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলীতে কোভিড-১৯ করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে ঘরবন্দি মানুষপড়েছেন খাদ্য সংকটে। এমন মুহুর্তে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মাননীয়প্রধান মন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২মে) আমতলী সরকারী একে হাইস্কুল মাঠে সমাজসেবাঅধিদপ্তরের মাধ্যমে ৩০০’ জন প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে চাল, আলু, তৈল, বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যানআলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান , উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো.হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাজসেবা অফিসার মো.হেমায়েত উদ্দিন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনেক কিছু থেমে গেলেওএকদিনের জন্যও আমাদের সেবা কার্যক্রম থেমে থাকেনি ।মহামারী এই ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়লে অসহায়,কর্মহীন, বয়স্ক, নির্ভরশীল, শারীরিকভাবে অক্ষম ও বিভিন্ন ধরণের প্রতিবন্ধী মানুষগুলো যেন আরও অসহায় হয় পড়ে। আরএই অসহায় মানুষগুলোর সহায় আর নির্ভরতার একটি অন্যতম আশ্রয়স্থল ও জাতিগঠনমূলক প্রতিষ্ঠান হলোসমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর।আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, দেশের এই সংকটময় সময়েও লক্ষ্যভুক্ত দুস্থ,অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্যসামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন ভাতা কার্যক্রমের শতভাগর্ সেবাগ্রহীতাদের হাতে পৌঁছে দিচ্ছে
উপজেলা সমাজসেবা অধিদফতর।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, উপজেলার বিভিন্ন স্থানের অসহায় দুস্থ ওপ্রতিবন্ধী ৩ শত জনকে শুক্রবার ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তৈল খাদ্য সহায়তা খাদ্য সহায়তা প্রদান করাহয়েছে। পর্যায়ক্রমে ১০৬০জন প্রতিবন্ধীকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

Top