আমতলীতে ইমামদের মাঝে নগদ অর্থ বিতরন
আমতলী(বরগুনা)প্রতিনিধি:আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারনসম্পাদক মো. মতিয়ার রহমান তার ব্যাক্তিগত তহবিল থেকে মরন ব্যাধি করোনার প্রভাবে আর্থিক ভাবে সংকটেথাকা উপজেলার ৯৭টি জামে মসজিদের ৯৭ জন ইমাম ও মোয়াজ্জিনের মানবিক বিষয়টি বিবেচনা করে শুক্রবারবিকালে পৌরসভা মিলনায়তনে সামাজিক সুরক্ষা বজায় রেখে প্রত্যেক ইমামকে ২৫০০০ টাকা ১বস্তা চাল ওপ্রত্যেক মোয়াজ্জিনকে ১ হাজার টাকা ১ বস্তা করে চাল বিতরন করেন।পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকমো.মতিয়ার রহমান ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে টাকা বিতরনের উদ্বোধনকরেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মো. মজিবুর রহমান , আমতলী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,আওয়ামীলীগ নেতা মো. কামাল গাজীসহ সাংবাদিক পৌরসভার সকল কর্মকর্তা কাউন্সিলরসহ গন্যমান্যব্যক্তিবর্গরা । নগদ অর্থ ও চাল বিতরনের পূর্বে মহামহারী করোন ভাইরাসের কবল থেকে রক্ষার জন্য দোয়ামোনাজাত অনুষ্ঠিত হয়।