মির্জাগঞ্জে কোন উপসর্গ ছাড়াই আরো এক করোনা রোগী সনাক্ত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মির্জাগঞ্জে কোন উপসর্গ ছাড়াই আরো এক করোনা রোগী সনাক্ত


মোঃ ফারুক খান,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে আরো এক যুবকের (২৬) করোনা ‘পজেটিভ’ সনাক্তহয়েছে। প্রথম করোনা ‘পজেটিভ’ সনাক্তের ১৬দিন পর গত বৃহস্পতিবার আরোএক রোগী করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে মির্জাগঞ্জে মোট আক্রান্ত ২জন। ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে তাঁর নিজ বাড়ি উপজেলার কাকড়াবুনিয়া
ইউনিয়নের গাবুয়া গ্রামে এসেছেন। তাঁর শরীরে করোনার কোন উপসর্গ নেই।সে বাড়িতে থেকে চিকিৎসা নিবেন বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান। গতকালশুক্রবার সকালে ওই বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.সরোয়ার হোসেন আক্রান্ত রোগীর ঘরসহ ৫টি ঘর লকডাউন ঘোষনা করেন। এ সময়েএখানে মির্জাগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা,পুলিশেরলোকজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।তিনি ঢাকা থেকে সংক্রমিত হয়েথাকতে পারেন এমন আশঙ্কা থেকে তাঁর নমুনা পরীক্ষা করা হলে গত বৃহস্পতিবারসন্ধ্যায় ওই যুবকের নমুনা পরীক্ষার ফলাফল ‘পজেটিভ’ আসে। এর আগেমির্জাগঞ্জে গত ৫মে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছিলেন একজন নারী। উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৮ মে ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করাহলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ফলাফল ‘পজেটিভ’ আসে।

উপজেলা প্রশাসন শুক্রবারওই বাড়িসহ আস-পাশের আরো ৫টি বাড়ি লকডাউন ঘোষনা করেছে। করোনাআক্রান্ত সন্দেহে ওই যুবকের স্বজনদের মধ্যে ১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষারজন্য পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলরুবাইয়াসমিন লিজা বলেন, মার্চ মাস থেকে এ পর্যন্ত মির্জাগঞ্জে করোনা সন্দেহে১৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১৫৪ জনের ফলাফলপাওয়া গেছে তাঁর মধ্যে ২জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে। বাকী৩৮জনের প্রতিবেদন এখনও হাতে পৌছেনি। উপজেলা নির্বাহী অফিসার সরোয়ারহোসনে বলেন, উপজেলা গাবুয়া গ্রামে করোনা রোগী সনাক্তা হওয়ার পরে ওইবাড়িতে গিয়ে ৫ ঘর লকডাউন করা হয় এবং বাড়ির সকলকে নমুনা সংগ্রহ করেপরিক্ষার জন্য প্রেরন করা হয়েছে।

Top