স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে।


আলোকিত বার্তা:জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোসহ তিন দফা দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মানববন্ধন করেছে। পাশাপাশি অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।বুধবার (২০ মে) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সদস্য ইমদাদুল হক এবং পরিচালনা করেন বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলার সদস্যসচিব ডাক্তার মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সাবেক সভাপতি সন্ত মিত্র, মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, ‘জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে, স্বাস্থ্য ও গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে। করোনা ভাইরাসকালীন অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও বাসা-মেসভাড়া মওকুফে বিশেষ বরাদ্দ দিতে হবে কারণ মহামারিতে সবাই অর্থনৈতিক সংকটে আছে।’ বক্তারা সব শিক্ষা প্রতিষ্ঠানে এবছরের বেতন-ফি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সেমিস্টার টিউশন ফি মওকুফ করার দাবিও জানান।মানববন্ধন শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

Top