মেহেন্দিগঞ্জ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইমনের মরদেহ উদ্ধার
আলোকিত বার্তা:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইমন(১৬)মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার(২০ মে)রাতে জেলা পুলিশের অতিরিক্ত সুপার মো. নাঈমুল হক জানান,ইমন বিকেলে নদীতে গোসল করতে গিয়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। পরে রাত ১০টারদিকে তার মরদেহ নদীতে ভেসে উঠে।
ইমন মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর-খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।তিনি জানান,বরিশালের প্রায় সব গুলো থানাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন।এছাড়া মুলাদী,হিজলা, কাজিরহাট ও মেহেন্দিগঞ্জ থানার অন্তর্গত নদীগুলোর পানি বেড়েছে।