ঘূর্ণিঝড় আম্ফানে মির্জাগঞ্জে বেড়িবাঁধ ও বসতঘর বিধ্বস্ত\ ১৫ গ্রাম প্লাবিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঘূর্ণিঝড় আম্ফানে মির্জাগঞ্জে বেড়িবাঁধ ও বসতঘর বিধ্বস্ত\ ১৫ গ্রাম প্লাবিত


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় ্য়ঁড়ঃ;আম্ফান্য়ঁড়ঃ; এর তান্ডবে বেড়িঁবাঁধসহ পায়রা পাড়েরবসবাসরত ঘরবাড়ি ও দোকানপাটের ব্যপক ক্ষতি হয়েছে। গত বুধবার সন্ধ্যা পরে বাতাসেরগতি বাড়তে থাকে এবং সেই সাথে পায়রা ও শ্রীমন্ত নদীর পানি বৃদ্ধি পেয়ে বাধঁ ভেঙ্গেপ্রায় ১৫টি গ্রামসহ নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। ভেঙে পড়েছে উপজেলার বিভিন্নকাঁচা-পাকা রাস্তা। পানির নিচে তলিয়ে আছে রবি ফসলের ক্ষেত ও বীজতলা। মনোহরখালীলঞ্চঘাটের নব নির্মত রাস্তাটি পানির তোড়ে ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর বাধঁঘাটের ¯øুইস গেট শ্রীমন্ত নদীরপানির তোড়ে ভেঙ্গে যাওয়ায় বেতাগী উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ। এরমধ্যেআয়লা কানকি রামপুর পায়রা নদীর বেড়িঁবাধেঁর রামপুর সিদ্দিকীয়া মাদ্রসা থেকে প্রায়৩০০ ফুট, চর ছৈলাবুনিয়া ১০০ফুট, গোলখালী ¯øুলিস গেট সংলগ্ন ১ হাজার ফুট,পূর্ব সুবিদখালী দো-আনী খালের বাধঁ ছুটে প্রায় দুইশত ফুট,চরখালী গ্রামেরআকু দফাদার বাড়ি সংলগ্ন ১০০ ফুট ও মির্জাগঞ্জ মাজার সংলগ্ন ১০০ ফুট বাঁধসহউপজেলার বিভিন্ন স্থানের বেড়িঁবাধঁ ভেঙ্গে গেছে।

এতে গতকাল বৃহস্পতিবারজোয়ারের প্রভাবে ভাঙ্গাবাঁধ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে। পায়রা নদীতীরবর্তী মনোহরখালী, কাকড়াবুনিয়া, ভয়াং,ভিকাখালী, পিপড়াখালী এলাকার প্রায়অর্ধশত দোকানপাট পানির তোড়ে ভেঙ্গে গেছে ও মালামাল ভেসে যায়। ঘূর্ণিঝড়আম্পানের প্রভাবে উপজেলার মাধবখালী ইউনিয়নের মাধবাখালী এলাকায় আশ্রয়কেন্দ্রের
খাবার পৌঁছাতে গিয়ে গাছচাপা পড়ে হাবিবুর রহমান নামের এক গ্রাম পুলিশ আহতহয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তায়ন অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্ফানের কারণেউপজেলায় প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ ও ৫ কিলোমিটার পাঁকা রাস্তা ভেঙে গেছে।প্রায় ১৫ হাজার লোক পানিবন্দি অবস্থায় রয়েছে বলে ধারনা করা হয়েছে। এছাড়াও ৩০বসতঘর সম্পূর্ণ ও ৩০০ টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন এলাকা ঘুরেদেখা যায়, উপজেলার মনোহরখালী,গোলখালী, চরখালী, মির্জাগঞ্জ,কাকড়াবুনিয়া ও রাপমুরএলাকার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে গেছে। যে কোন সময়ে গোলখালী ¯øুইস গেটটিপায়রা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। রামপুর এলাকার বসতঘর গাছ চাপা পড়ে ও বাতাসেভেঙে গেছে। কাকড়াবুনিয়া এলাকার পায়রা পাড়ের মোঃ সালাম হাওলাদার বলেন,বুধবারসন্ধার পরে বাতাসের সাথে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। পানি বৃদ্ধি পেলে মানুষজনআশ্রয়কেন্দ্রে ছুটে যায়কাকড়াবুনিয়া লঞ্চঘাটের নদীর ঢেউয়ের কারেনে প্রায় ১০টিদোকানপাট ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সিডরের সময়ে এখানে এত ক্ষতি হয়নি।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সরোয়ার হোসেন বলেন,ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধ ও কিছু ঘরবাড়ির ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতির তালিকা তৈরি করেজেলা প্রশাসকের কাছে প্রেরন করা হয়েছে। যেসব পরিবার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেতাদেরকে উপজেলা প্রশাসন থেকে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী দেওয়া হচ্ছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন,উপজেলার ৬টিইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন পায়রা নদী তীরবর্তী। ঘূর্নিঝড়ের কারনে বিভিন্নস্থানে বেড়িবাধঁ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমি ক্ষতিগ্রস্থ এলাকাপরিদর্শন করেছি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে বিধ্বস্ত বাঁেধর ব্যাপারে আলাপকরে বাধঁ অতিশিঘ্রই মেরামত করা হবে। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নিবাহী

প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান বলেন, ঘূনিঝড়ের কারনে মির্জাগঞ্জে যে সকল বাধঁবিধ্বস্ত হয়েছে তা পরিদর্শন তালিকা তৈরী করে ঢাকায় প্রেরন করা হয়েছে। আশা করছিঅতি দ্রæত বাধঁগুলো মেরামত করা হবে। তবে অমাবশ্যার জো শেষ না হলে পানির কারনেবাধঁ মেরামত করতে কিছুটা বিলম্ব হতে পারে। জো শেষ হলে পানি কমলে বাধঁ মেরামতেরকাজ শুরু করা হবে।

Top